ধামরাইয়ে দুই গ্রুপে দ্বন্দ্ব
বিএনপির সভাপতির ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে বিএনপির সভাপতি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার শিকার গুরুতর আহত বিএনপির সভাপতি লাভলু মিয়া ওরফে লাবু চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিদ্যমান দুই গ্রুপের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার রাতে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলী এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রমিজুর রহমান চৌধুরী রুমার সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে একই এলাকার দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম ও মো. জয়নাল আবেদীনের। এরই জের ধরে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবদল নেতা রমিজুর রহমান চৌধুরী জুমার অনুসারী ও সুতিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লাভলু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানো হয়।
