Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ

ভৈরবে বাপ-চাচার দ্বন্দ্বে প্রাণ গেল ছেলের

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভৈরবে বসতবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বাবা-চাচার ঝগড়ায় প্রাণ গেল ছেলে মনির মিয়ার (২২)। শুক্রবার বিকালে আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জগমোহনপুর গ্রামের হাজীবাড়ির মতিবুর রহমান ও তাজুল ইসলামের মধ্যে বসতবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বসতবাড়ির সীমানা নির্ধারণের জন্য শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনদের নিয়ে সালিশে বসে। মাপামাপি শেষে ৮ ইঞ্চি জায়গা মতিউর রহমানের বাড়ির সীমানার ভিতরে পাওয়া যায়। এরপর তাজুল ইসলাম সালিশের লোকজনদের তার পাওনা জায়গার সীমানা নির্ধারণের জন্য বললে ভাই মতিউর রহমান লাঠি নিয়ে তাজুল ইসলামকে মারতে আসেন।

এসময় তাদের মারামারির একপর্যায়ে তাজুল ইসলামের ছেলে মনির মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা তাজুল ইসলাম বলেন, জায়গার সীমানা দিতে বললে সে আমাকে ও আমার ছেলেকে মারধর করে। এসময় তার মারধরে আমার ছেলের মৃত্যু হয়েছে। ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম