Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাম জিজ্ঞাসা করায় রাণীনগরে পুলিশ লাঞ্ছিত

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাণীনগরে বিশেষ অভিযানের সময় যুবকের নাম-ঠিকানা জিজ্ঞাসা করায় পুলিশের এসআই এবং এএসআই’কে লাঞ্ছনা ও মারধরের অভিযোগে উঠেছে। রাতের বেলা নির্জন স্থানে অবস্থানের জন্য পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেলেগেট এলাকায় রাণীনগর থানার এসআই রতম কুমার সরকার ও এএসআই ওবাইদুর রহমান লাঞ্ছনা ও মারধরের শিকার হন। জানা গেছে, সম্প্রতি রাণীনগর উপজেলায় চুরি-ছিনতাই ও মাদকের বিস্তার বেড়েছে। এসব রোধে উপজেলাজুড়ে থানা পুলিশের টহল জোরদার ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। নির্জন জায়গায় কয়েকজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের নাম জিজ্ঞাসা করা হয়। এতে তারা কোনো জবাব না দিয়ে তাদের মধ্যে বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের আশিক অশোভন আচরণ শুরু করে। একপর্যায়ে আশিক তার মাসহ লোকজনকে ফোন দিয়ে ডেকে নেয়। এরপর ১২ থেকে ১৫ জন এসে ওই দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে লাঞ্ছনাসহ কিল-ঘুসি মারে। এসআই রতন কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা করেছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম