Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হোমনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ

গ্রেফতার ৬

Advertisement

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লার হোমনায় আসামি গ্রেফতার করতে গিয়ে আসামির স্ত্রী ও স্বজনদের হামলায় ৩ পুলিশ সদস্য আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৩ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবআর বিকালে হোমনা থানার এ এসআই আল আমিন সিভিল বেশে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি লোকমান, গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে আসামির স্ত্রীসহ আশপাশের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে। এতে কনস্টেবল চয়ন, কনস্টেবল শামসু ও কনস্টেবল আরিফ গুরুতর আহত হন। এ সময় তারা ৩ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সুযোগে আসামি লোকমান পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আহত পুলিশ সদস্যকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম