থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার
ট্রাকসহ সন্ত্রাসী আটক
Advertisement
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদারকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহৃতের মুক্তিপণ বাবদ নেওয়া তিন লাখ টাকাসহ অপহৃত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এক সদস্যকেও আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে প্রেসব্রিফিংয়ে বলিপাড়া ৩৮ বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।
তারা জানায়, থানচির বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। ভিকটিমের নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবার অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের অর্থ প্রদান করতে বাধ্য হয়। বিজিবি অভিযান চালিয়ে অপহৃত ঠিকাদার আমু হোসেন (৫০) কে। এ সময় মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ অপহরণকারী চক্রের সদস্য মাংলে ম্রো-কে আটক করে।
