Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টা

মুচলেকায় মুক্তি পাওয়া যুবক এখন পুলিশি হেফাজতে

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা যায়, বিষ্ণপুর গ্রামের চক ভগবানপুরের বাসিন্দা ইমরান লিচু দেওয়ার প্রলোভনে নির্জন বাগানে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন মেয়েটির চিৎকারে এগিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। তিনি পুলিশের এক এএসআইকে ঘটনাস্থলে পাঠান। অবশেষে পুলিশ বিষয়টি আমলে না নিয়ে আটক বখাটে যুবককে একটি মুচলেকায় স্বাক্ষর নিয়ে মুক্তি দেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে গাইবান্ধা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে গাইবান্ধা সদর থানা পুলিশ নড়েচড়ে বসে। পরে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই অভিযুক্ত যুবককে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নজরদারিতে নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম