Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে মারধর

প্রতিবাদে থানায় গিয়ে এমপির বিক্ষোভ

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দলীয় নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে থানা চত্বরে বিক্ষোভ করলেন পাবনা-৩ আসনের সংসদ-সদস্য আলী আছগার। বৃহস্পতিবার রাতে ভাঙ্গুড়া থানা চত্বরে এ ঘটনা ঘটে। একই দিন পূর্ব বিরোধকে কেন্দ্র করে জিল্লুর রহমান নামের এক জামায়াত নেতাকে পিটিয়ে আহত করা হয়। ভাঙ্গুড়ার খানমরিচ কালিনজিরা ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত জিল্লুর রহমান ভাঙ্গুড়া উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ওই গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। এ ঘটনায় আহত জিল্লুর রহমানের ভাই হাছেন আলী প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গুড়া থানার (এসআই) আলামিন হোসাইন জানান, দাসমরিচ এলাকার নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ সমর্থিত আয়নাল গংদের সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে জিল্লুর রহমানের সঙ্গে তাদের (আয়নাল গং)কথা-কাটাকাটি হয় এবং জিল্লুর রহমান আয়নালের ছেলে হাফিজুর রহমানকে মারধর করেন। এ ঘটনার রাত সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান বাড়ি ফেরার পথে কালিনজিরা ব্রিজের ওপর পৌঁছলে তার হামলা চালানো হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে এরা গ্রেফতার দু’জন হলেন, দাসমরিচ এলাকার আয়নাল ও তার ছেলে হাফিজুর রহমান। গ্রেফতার বাবা-ছেলেকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম