Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাতক্ষীরায় নারীর মৃত্যু নিয়ে রহস্য

‘আব্বু-দাদি মিলে আম্মুকে মারছে পরে ঝুলাই দিছে’

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাতক্ষীরার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সোহানাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। শুক্রবার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন মো. আব্দুল খলিলের মেয়ে। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সোহানার শিশু সন্তান ফাইয়াজ হোসেন। সে সাংবাদিকদের জানায়, ‘আমার আব্বু আর দাদি দুজনে মিলে আম্মুকে মারছে। তারপর আম্মুকে ঘরের ভেতরে ওড়না দিয়ে ওপরের আড়ার সঙ্গে ঝুলাই দিছে।’ অবুঝ শিশুর এমন বক্তব্যে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। প্রতিবেশীদের অভিযোগ, সাকিবের সঙ্গে পাশের বাড়ির একটি দ্বিতল ভবনের এক তরুণীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। সাকিব প্রায়ই ওই তরুণীকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন। ওই পরকীয়ায় বাধা দেওয়ায় তাকে নির্যাতন করত স্বামী। শুক্রবার সকালেও একইভাবে মারধরের একপর্যায়ে সোহানা মারা যান। ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে সাকিব ও তার মা মিলে সোহানার লাশ ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি মাসুদুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম