Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গুরুদাসপুর কালকিনি রাজশাহী ও ক্ষেতলালে ৪ লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গুরুদাসপুরে পুকুর থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ক্ষেতলাল, রাজশাহী ও কালকিনিতে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে ছবেদা বেগম (৫৫) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চাপিলা ইউনিয়নের ধানুড়া মিল্কি সিদ্দিক মোড়ের পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ছবেদা বেগম ওই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী। জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীঙ্গগা ইউনিয়নের দাশড়া ফকিরপাড়া গ্রামে জয় (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জয় ওই গ্রামের কাঠ ব্যবসায়ী ফেরদাউসের ছেলে। জানা যায়, জয় লেখাপড়া ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল নদীতে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার সাহেবরামপুর এলাকার লঞ্চঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রাজশাহীর পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মহানগীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম