শিশুদের যৌন হেনস্তা মহিপুরে ইমামকে গণপিটুনি
Advertisement
যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহিপুরে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমাম বেল্লাল হোসেনের বিরুদ্ধে। শনিবার সকালে স্থানীয়রা অভিযুক্ত ইমামকে হাতেনাতে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ অভিযুক্ত ইমামকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, কলাপাড়ার মহিপুরের লতাচাপলী ইউনিয়নে দিয়ারআমখোলা পাড়া গ্রামের একটি মসজিদে প্রতিদিন সকালে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করত ওই ইমামের কাছে। দীর্ঘদিন মক্তবে পড়তে আসা শিশুদের ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন কোনো না কোনো শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। ভুক্তভোগী শিশুরা বিষয়টি তাদের পরিবারের কাছে জানালে তারাও সুযোগের অপেক্ষায় থাকেন। ধর্মীয় শিক্ষার মতো একটি পবিত্র জায়গায় বসে যিনি এমন জঘন্য ও বিকৃত কাজ করতে পারে, সে কোনোভাবেই ইমাম পদের যোগ্য নয়। ওই ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। ওসি শামীম বলেন, অভিযুক্ত ইমাম বেল্লালকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
