Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফেনীতে অস্ত্রের মুখে গরু ছিনতাই আতঙ্কে খামারিরা

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রির জন্য আনা গরুর খামারিকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খামারি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অবস্থিত র‌্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, কুরবানির ঈদকে সামনে রেখে ধারদেনা করে বিক্রির জন্য ১০টি গরু নিয়ে বাড়ির সামনে অবস্থান করছিলেন। শনিবার ভোরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হানা দেয়। এ সময় তারা দেলোয়ার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গরু ছিনতাই করে নিয়ে যাওয়া গাড়িটির পেছনে ধাওয়া করলেও তাদের আটকাতে পারেনি।’ ঋণ করে কেনা গরুটি উদ্ধারে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম