Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কোটি টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফের জাদিমুড়ায় রোববার বিকালে অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট তৈরির মেশিনসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মেশিন উদ্ধার করা হয়েছে। আটকরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাজমুল, শাল বাগানের আজিজুর। ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি বাড়িতে জাল নোট তৈরি করছিল। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ইউএসটিসির হাসপাতাল থেকে পড়ে তরুণী নিহত

চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) হাসপাতালের ভবন থেকে পড়ে রীতা আকতার রিয়া (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। শনিবার রাতে হাসপাতাল ভবনের সামনে ড্রেনের পাশ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার মাথার মগজ বের হয়ে গেছে। ওই তরুণী হবিগঞ্জের বানিয়াচংয়ের আজিজুর রহমানের মেয়ে। চট্টগ্রাম ব্যুরো

লালপুরে হামলায় সিবিএ নেতাসহ আহত ৪

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি ও সম্পাদকসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সিবিএর নেতাকর্মী ও শ্রমিক কর্মচারীরা চারঘণ্টা কর্মবিরতি পালন করেন। শনিবার সকালে মিল চত্বরে ছবির উদ্দিন ও ইমদাদুলকে অপরপক্ষের চারজন মিলে মারধর করে হত্যার হুমকি দেয়। রোববার সকালে সভাপতি ও সম্পাদককে মারধর করেন। লালপুর (নাটোর) প্রতিনিধি

বিশ্বনাথে ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা

বিশ্বনাথে রোববার দুপুরে ফ্যামিলি কার্ডের জন্য ১৮০০ টাকা বিকাশে দিয়ে প্রতারিত হয়েছেন এক বৃদ্ধ। প্রতারিত আব্দুল হকের বাড়ি উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। আব্দুল হক জানান, দুপুরে মোবাইলে কল দিয়ে বলে যে তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এতে তাকে উপজেলা সমাজসেবা অফিসে যেতে হবে। তবে অফিসে যাওয়ার পূর্বে আব্দুল হক ওই টাকা দিয়ে দেন। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

নোয়াখালীতে হামে শিশুর মৃত্যু, ভর্তি ১০৪

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোববার সকালে সামির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামির সুবর্ণচরের চর কাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে। নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। হামের উপসর্গ নিয়ে ১০৪ জন শিশু ভর্তি রয়েছে। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

দামুড়হুদায় কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

দামুড়হুদার সীমান্ত এলাকায় রোববার দুপুরে অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ বাপ্পি নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুগডুগি এলাকায় অভিযান চালানো হয়। আটক বাপ্পির বাড়ি উপজেলার পুরোনো বাজার এলাকায়। ডুগডুগি গ্রামের কলোনিপাড়া থেকে তাকে আটক করা হয়। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

মাদক মামলায় শার্শায় দুজনের যাবজ্জীবন

শার্শায় ফেনসিডিল উদ্ধারের মামলায় রোববার দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার পাঁচভুলট গ্রামের সাজু বদ্দি ও আল আমিন। দুই বছর সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসানের বাড়ি একই গ্রামে। ২০১৭ সালের ডিসেম্বরে তাদের বিরুদ্ধে মাদক কারবারির মামলা হয়। যশোর ব্যুরো

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম