Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নার্সিংয়ের ছাত্রীকে একাধিকবার ধর্ষণ

চাঁদপুরের সিনিয়র নার্স গ্রেফতার

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ধর্ষণ মামলার আসামি চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাছানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন মডেল থানার এসআই আলিম। গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

ধর্ষণের ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে কর্মরত। ধষর্ণের শিকার এবং মামলার বাদী একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আসামি মেহেদী হাছান মামলার বাদী ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। মামলাটি তদন্ত করে পিবিআই কুমিল্লা।

চাঁদপুরের ওসি ফয়েজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম