Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মান্দায় দেড় মাসের শিশুকে বিষপানে হত্যাচেষ্টা

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মান্দায় আয়েশা নামে দেড় মাসের শিশু বাচ্চাকে বিষপানে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আয়েশা একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। জানা যায়, রোববার সকালে বাড়ির বারান্দায় বাচ্চাটিকে দোলনায় শুইয়ে রেখে মা প্রতিবেশীর বাড়িতে যান। বাচ্চার কান্না শুনে মা ফিরে এসে কোলে তুলে নেন এবং মুখে বিষের গন্ধ অনুভব করেন। এ সময় শিশুটির মুখ থেকে ফেনা উঠতে দেখেন। পরে স্থানীয়রা বাচ্চাটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি ওই পরিবারের প্রথম সন্তান বলে জানা যায়।

এ ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি চান স্বজনরা। ওসি খোরশেদ আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম