Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ছাগলে সজিনা পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ

ঈশ্বরদীতে প্রাণ গেল বৃদ্ধের

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঈশ্বরদীতে ছাগল সজিনা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে মাহাবুল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তোসলিম মুন্সির সজিনা গাছের পাতা খেয়ে ফেলায় উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় বাশার ও তোসলিম লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বাশার মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম