Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বেনাপোলে আসামি গ্রেফতার

ইয়াবার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেনাপোলে নিরাপত্তাকর্মী ইউনুস আলী হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত গামছাও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সোহেল রানা বেনাপোলের রহমতপুর গ্রামের বাসিন্দা। রোববার রাতে শার্শার গোগা বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বেনাপোলের রহমতপুর গ্রামের তরিকুল ইসলাম এবং একই গ্রামের সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। নিহত ইউনুস আলী ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সির নিরাপত্তাকর্মী ছিলেন। আটকের পর সোহেল রানা জানায়, ঘটনার রাতে আনোয়ার ও ইউনুস তার ঘরে গিয়ে তাকে ১০টি ইয়াবা কিনে আনতে বলে। পরে এর মধ্যে একটি ইয়াবা সোহেল রানা সেবন করে এবং বাকি নয়টি তারা দুজন সেবন করে। আনোয়ার ইয়াবার সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ায় কিছু সময় পর ইউনুস অচেতন হয়ে পড়ে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার কামরুজ্জামান জানান, নিহতের স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে আনোয়ার হোসেনের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে, বিচ্ছেদ এবং পুনরায় সংসার এসব ঘটনার জেরে বিরোধের সৃষ্টি হয় এবং সেখান থেকেই হত্যার পরিকল্পনা হয়। এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী মামলা করেন। তবে আনোয়ার হোসেন এখনো পলাতক রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম