ফেনীতে শিশুকে যৌন হয়রানি, দোকানি গ্রেফতার
চরভদ্রাসনে বাক্প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীতে দোকানে সদাই করতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে সাত বছরের এক কন্যাশিশু। এ ঘটনায় অভিযুক্ত দোকানদার মহি উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে শহরের পশ্চিম উকিলপাড়া থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
শিশুর স্বজন ও পুলিশ জানায়, বাসার সামনে মেহের স্টোরে সব সময় সদাই করত শিশুটির পরিবার। ২২ মে চা-পাতা আনতে শিশু ওই দোকানে যায়। তখন দোকানে কেউ না থাকায় দোকানদার মহি উদ্দিন শিশুকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করে।
এদিকে চরভদ্রাসনের সদরের পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের জেলখানার পাশে সোমবার সকাল ১০টায় এক বাক্প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই জেলখানার সামনের সরকারি খাসজমিতে বসবাসরত আলতাফ হোসেন ওরফে আদু শিশুটিকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ। আলতাফ হোসেন একজন ভ্যানচালক। জেলখানার একটি পরিত্যক্ত দালানের বারান্দায় শিশুটিকে ধর্ষণচেষ্টাকালে প্রতিবেশী গৃহিণীরা দেখে ফেলেন।
