Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বোচাগঞ্জে লিচুর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

যুবক আটক

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রহিম ঋষি নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটক রহিম ঋষির বাড়ি পার্বতীপুরের মহতপুর গ্রামে। স্থানীয়রা জানান, মালগাঁও গ্রামে জনি মাস্টারের লিজ নেওয়া লিচুর বাগানে পাহারাদার হিসাবে কাজ করছিল রহিম। রোববার সকালে শিশুটি বাগানে লিচু কুড়াতে গেলে রহিম তাকে এক থোকা লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যায়। শিশুটিকে এক থোকা লিচু দেয় রহিম। এরপর পার্শ্ববর্তী ভুট্টা খেতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে।

এসময় শিশুটির চিৎকারে পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে এবং রহিম ঋষিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি মিজানুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম