Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উলিপুরে ভাঙচুর ও লুটপাট

নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

Advertisement

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উলিপুরে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় চেয়ারম্যানের নির্দেশে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে তার লোকজন। উপজেলার মধুপুর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে আসে। এরপর পরিবারের লোকজনকে কুপিয়ে অবরুদ্ধ করে রাখে এবং ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় চেয়ারম্যানের উপস্থিতিতে ২৫০ মন ধান, আসবাবপত্র, হাঁস-মুরগি, নগদ টাকা লুটপাট করা হয়। খবর পেয়ে রাতে পুলিশ অবরুদ্ধ আবু বক্কর সিদ্দিক, স্ত্রী সাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক রোববার থানায় লিখিত অভিযোগ করেন। আবু বক্কর সিদ্দিক জানান, কোনো ধরনের ঘটনা ছাড়াই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এছাড়া আমার স্ত্রী সাহিদার পেটে ছুরি মেরে গুরুতর আহত করা হয়। অভিযুক্ত এরশাদুল হক বলেন, ঘটনার সময় আমি নিজ বাড়িতে ছিলাম। কোনো কারণে হয়তো আবু বক্কর সিদ্দিক আমার ওপর খেপে আছেন। তাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম