দৌলতদিয়া যৌনপল্লিতে হামলা লুটপাট
কুপিয়ে জখম ১
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পালটাপালটি হামলা, ভাঙচুর, লুটপাট ও পল্লির এক বাড়িয়ালাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।
২৯ মে গভীর রাতে দৌলতদিয়া যৌনপল্লি ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হলেও রোববার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লি ও আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
হামলায় আহত বাড়িওয়ালা ইয়াকুব আলী পাল দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়েছে। এতে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন। উভয়ের মামলার অভিযোগ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
