Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পিরোজপুর পৌর শ্মশানে চুরি

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পিরোজপুর পৌর শহরের কেন্দ্রীয় শ্মশানে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে পিরোজপুর-হুলারহাট সড়কের গণপূর্ত বিভাগের সন্নিকটে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে শ্মশানের নিয়োজিত লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। সকালে জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, এসপি মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দীকী, পৌর প্রশাসক মাহমুদুর রহমান ও ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন শ্মশান প্রধান ফটক ভাঙচুর করা হয়েছে। এ সময় মন্দিরে থাকা প্রণামীয় প্রায় ২-৩ হাজার টাকা চুরি করা হয়েছে। এছাড়া সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে। তবে সনাতন ধর্মালম্বীরা ধারণা করছেন, নাশকতা সৃষ্টি ও আতঙ্ক ছড়াতে দুষ্কৃতকারীরা এমন পথ বেছে নিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম