Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাণীনগরে চোখেমুখে মরিচের গুঁড়া

দুই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল খালেক মণ্ডল নামে মোটরসাইকেল আরোহী যুবক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী সাহাবুল হোসেন। আহত আব্দুল খালেক মণ্ডল উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে ও সাহাবুল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাহাবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে আব্দুল খালেক মণ্ডলের মোটরসাইকেলে খালেক ও সাহাবুল একসঙ্গে উপজেলার রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রিজের নিকট পৌঁছলে প্রস্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাদের গাড়ির সামনে আসে। এ সময় খালেক ও সাহাবুলের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে খালেকের পেটে দুর্বৃত্তরা একাধিকবার ছুরিকাঘাত করে। এ সময় খালেককে রক্ষা করতে গিয়ে সাহাবুলও হাতে ছুরিকাঘাতের শিকার হন এবং তাকে মারধর করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের পেটের কিছুটা নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। এ সময় সড়ক দিয়ে একটি গাড়ি আসলে গাড়ির আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম