বাবুগঞ্জে পাওনা চাওয়ায় ভাইয়ের ওপর হামলা
অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১১
Advertisement
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাবুগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও ছয়মাসের আন্তঃসত্ত্বা নারীরসহ ১১ জনকে কুপিয়ে আহত করেছে ছোট ভাইয়েরা। সোমবার রাতে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কবির হোসেন, তার স্ত্রী মায়া বেগম, ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মিতু খানম, জামাতা আশিক খান, কামাল হোসেন ও রিয়াজ মল্লিক, শারমিন বেগম, নিপা আক্তার, জামাল খান, শাহাদাত, শিল্পী। স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর সম্পত্তি তিন ভাইয়ের মধ্যে বণ্টন করা হয়। ভ্যানচালক কবিরের ভাগের মধ্যে পুকুর থাকায় তিন ভাই সেটি ভরাটের সিদ্ধান্ত নেন। এর আগে কবির নিজের টাকায় পুকুরটি ভরাট করে বসতঘর নির্মাণ করেন। দুই ভাই জলিল ও হুমায়ুনের কাছে পুকুর ভরাটের টাকা চান কবির। এতে ক্ষিপ্ত হয়ে জলিল ও হুমায়ুন বড় ভাই কবির ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে।
একপর্যায়ে ১১ জনকে কুপিয়ে জখম করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। অভিযুক্ত জলিল ও হুমায়ুন বলেন, নিজেরা ঘর ভাঙচুর করে আমাদের জড়ানোর চেষ্টা করছে। ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পালটাপালটি দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
