Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ধামরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দুটি চোরাই মোটরসাইকেলসহ উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল ওরফে কাউয়া রাসেলকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সূয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে এবং স্থানীয় যুবলীগ নেতা রিফুজী রাসেল দীর্ঘদিন মাদক ও চোরাই মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত। রাসেলের আটকের খবর পেয়ে রিফুজী রাসেল পালিয়ে যায় বলে জানায় পুলিশ। ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ব্যবসার আড়ালে কম দামে ডাকাতি করা স্বর্ণ ক্রয়

মঠবাড়িয়ার হলতা গুলিশাখালী ইউনিয়নে সৌদি প্রবাসী মুরাদ হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় মৃত্যুঞ্জয় নামে চিহ্নিত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। মৃত্যুঞ্জয় মঠবাড়িয়া পৌর শহরের স্বর্ণ প্রভা জুয়েলারি দোকানের স্বত্ত্বাধিকারী। সে গত বছরের ৮ এপ্রিল হওয়া ওই ডাকাতির স্বর্ণের চেইন, আংটি ও কানের দুল কম দামে ডাকাতদের থেকে কিনে নেয়। ব্যবসার আড়ালে ডাকাতির মালামাল এভাবে ক্রয় করে দীর্ঘদিন পরোক্ষভাবে ডাকাতদের সহায়তা করে আসছেন বলে জানা যায়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মহাসড়কের পাশে জন্ম নেওয়া শিশু ছোটমনি নিবাসে

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া কন্যাশিশুটিকে সোমবার আগৈঝাড়ার ‘ছোটমনি নিবাসে’ পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে শুক্রবার সকালে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতু এলাকায় মহাসড়কের পাশে ওই নারী সন্তান প্রসব করেন। পরে স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় গাছের নিচে পড়ে যুবকের মৃত্যু

মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়নের জানখালী গ্রামের মৃত রুহুল আমিন হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (৪০) মঙ্গলবার দুপুরে গাছে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে মাঠে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন (৭০) ইউনিয়নে রবিয়ারচর গ্রামের মৃত কমেজ আলীর ছেলে। তার বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটার সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ধোবাউড়ায় বাবা-মাকে মারধরে ছেলের দণ্ড

ধোবাউড়ায় বাবা-মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত দুই ছেলেকে মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামের দুই ভাই রেজু মিয়া এবং তরিকুল ইসলামকে ৫ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারা বাবা-মাকে মারধরসহ এলাকার অন্যান্য মানুষকেও নির্যাতন এবং হয়রানি করতো। ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

বরিশালে নিুমানের খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

নিুমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে বরিশাল নগরীর চারটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় ওই চারটি প্রতিষ্ঠানে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। বরিশার ব্যুরো

নলছিটিতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদ

নলছিটিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহসানকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকালে সিদ্ধকাঠি ইউনিয়নের গোছরা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, সোমবার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় রাজিবকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

বকশীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

বকশীগঞ্জে ঈদুল আজহার পর কর্মস্থলমুখী যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিন সিএনজি চালককে ৪ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে অভিযান চালিয়ে ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন এসব জরিমানা করেন। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম