Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মালয়েশিয়া নেওয়ার প্রতিশ্রুতি

চকরিয়ায় চার কিশোরকে অপহরণ

পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চকরিয়ায় চার কিশোরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। রোববার সকালে মালয়েশিয়া নেওয়ার প্রতিশ্রুতিতে দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশকে লিখিতভাবে জানানো হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত অপহৃত কিশোরদের উদ্ধার করা সম্ভব হয়নি। জানা যায়, উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া চার কিশোরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ সঠিক সময়ে দিতে না পারলে অপহৃতদের প্রাণহানি ও মালেশিয়ায় পাচারসহ নানা রকম হুমকি দেয় ভুক্তভোগী পরিবারকে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার রোববার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অপহৃত কিশোররা হলো- শাহারিয়ার কবির সোহাগ, শহীদ হোসেন, মোহাম্মদ মাহিম ও ইসাদুল হোছাইন হামিম।

ওসি মনির হোসেন জানান, এখনো কোনো ধরনের হদিস পাইনি। পুলিশ দেশ-বিদেশের অপহরণ চক্রকে শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম