Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চোর সন্দেহে গণপিটুনি

ভোলাহাট ও মেহেরপুরে প্রাণ গেল দুজনের

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলী গত ৫ বছর ধরে ওই গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা এমরান হোসেনের গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় গ্রামের উত্তেজিত জনতা ঘটনাস্থলে ছুটে আসে এবং ফিরোজ আলীকে গণপিটুনি দিতে শুরু করে। এতে তার অবস্থা গুরুতর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ ফেরদৌসী মামলা করেছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মেহেরপুরের গাংনীর বামন্দীতে লরির টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে বামন্দী জামান ফিলিং স্টেশনের সামনে টায়ারের দোকানে এ গণপিটুনির ঘটনা ঘটে। জানা যায়, দোকানের মালিক তুষার আহমেদ দোকানের পাশের রুমে শুয়ে ছিলেন। ভোরে সিসিটিভিতে তিনি দোকানের সামনে থাকা একটি মাইক্রোবাসে কয়েকজন যুবককে টায়ার তুলতে দেখতে পান। ঘটনা দেখতে বের হলে তাকে দেখে চার যুবক মাইক্রো নিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি এক যুবককে ধরতে সক্ষম হলে স্থানীয়রা এসে তাকে গণপিটুনি দিতে শুরু করে। এতে ওই যুবক মারা যায়।

এসআই রফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। তবে এখনো নিহতের পরিচয় জানা যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম