সিলেট-সুনামগঞ্জ সড়ক
যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ
Advertisement
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পথচারিসহ ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। জানা যায়, মঙ্গলবার সকালে বাস ম্যানেজার ও সিএনজি ম্যানেজারের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী পরিবহণকে কেন্দ্র করে প্রথমে দুইপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি মিজানুর রহমান,বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
