Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, উধাও বাড়ির লোকজন

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে পুলিশ শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়ায় বাড়ির ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে রয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও স্বজনরা জানান, নিলুফা আক্তার ওই ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়ার ট্রাক হেলপার এখলাস আলীর স্ত্রী। স্বামী এখলাস গত তিন দিন ধরে কাজে বাড়ির বাহিরে রয়েছেন। সোমবার রাতে কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ছুটে এসে নিলুফার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ আসার আগেই শ্বশুর, শাশুড়ি ও দেবর বাড়ি ছেড়ে চলে গেছেন। এ সময় তারা নিলুফার দুই বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন। এসআই জাহিদুল ইসলাম জানান, মৃতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম