নাটোরে বোনের উঠানে ব্যবসায়ী ভাইয়ের লাশ
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর সদরের বড় হরিশপুর ডাঙ্গাপাড়ায় ফার্নিচার ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪৫)-এর লাশ তার বড় বোনের উঠান থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম মৃত কাশেম আলীর ছেলে। মঙ্গলবার ভোরে আনুমানিক সোয়া ৪টার দিকে ডাঙ্গাপাড়ায় তার বোন মছিরন বেগম ঘুম থেকে উঠে নিজের বাড়ির উঠানে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়।
পরিবারের সদস্যরা জানায়, দরজা খুলে বাইরে বের হলে উঠানে শফিকুলের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছু দিন ধরে বিরোধ চলছিল। তার বোন মছিরন বেগম বলেন, তাদের মা তার ছোট বোনকে ৫ কাঠা জমি লিখে দেওয়ায় তার ভাই শফিকুল ইসলাম খুবই মনোকষ্টে ছিলেন এবং বার বার জমি ফেরত চাইতেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কখনো কোন ঝগড়া বিবাদ হয়নি।
নাটোর থানার ওসি মনসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
