নানাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু
রামগতিতে যুবক কারাগারে
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রামগতিতে নানাবাড়িতে বেড়াতে এসে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার চরবাদামের চর সীতায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মামুনকে গ্রেফতার করেছে রামগতি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। ঈদে পরিবারের সঙ্গে সে রামগতির চর সীতায় নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে প্রতিবেশী মামুন শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
