Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সরিষাবাড়ীতে দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে ৭ জনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানান, পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার সালিশ-বৈঠকেও কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ ওই জমিতে মঙ্গলবার জোর করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে সুলতান। এ সময় লাইলি বেগমের পরিবার বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। সুলতান মিয়ার লোকজন লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হয়। তারা হলেন-লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা গুরুতর, তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সরিষাবাড়ীর ওসি ইকবাল হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধে একটা মারামারির ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম