ফুটবল খেলতে না দেওয়ার জের
পাইকগাছায় এক শিশুর বাবা-মাকে হাতুড়িপেটা যুবকের
Advertisement
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাইকগাছায় শিশুদের সঙ্গে ফুটবল খেলায় না নেওয়ায় এক শিশুসহ তার বাবা-মাকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়িও। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমখালী গ্রামে। অভিযোগকারীরা জানান, মঙ্গলবার বিকালে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আলামিন তার বন্ধুদের নিয়ে মাঠে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় যুবক আরিফ তাদের সঙ্গে খেলতে চায়। কিন্তু শিশুরা তাকে না নেওয়ায় সে আলামিনকে মারধর করে। বিষয়টি জানতে ওই দিন সন্ধ্যায় আলামিনের বাবা উবাইদুল্লাহ মোল্লা ও মা জেসমিন আরিফের কাছে যান। এ সময় আরিফ, সাহেব আলী গাজী, শরিফুল গাজীসহ বাড়ির ৭-৮ জন জোটবেঁধে হাতুড়ি দিয়ে উবাইদুল্লাহ ও তার স্ত্রী জেসমিনকে পিটিয়ে গুরুতর জখম করে। এতে উবাইদুল্লাহর ঠোঁট ও মুখ ফেটে যায়। জখম স্থানে সাতটি সেলাই দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান। উবাইদুল্লাহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
