Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাদক দিয়ে ফাঁসাতে না পেরে বাড়িঘরে হামলা ফরিদগঞ্জে

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাতের আঁধারে কিশোর গ্যাং নিয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জের ষোলদানা গ্রামে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলায় ক্ষতিগ্রস্তরা বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় করা অভিযোগের বাদী উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সদস্য সচিব নজির আলী বলেন, ‘আমার নিজের গ্রামের বাড়ি গুপ্টি পশ্চিম ইউনিয়ন মাদকে সয়লাব। আমি সচেতন নাগরিক হিসাবে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। ঈদ উপলক্ষ্যে আমার ভাতিজা আ. মালেক বাড়িতে বেড়াতে এলে এলাকার একটি মাদক সিন্ডিকেট চক্র তাকে মাদক দিয়ে ফাঁসাতে চেষ্টা করে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা স্থানীয় লোকজনের কারণে ব্যর্থ হওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে রাত ৯টার দিকে স্থানীয় ইয়াছিনসহ ২০-৩০ জন কিশোর গ্যাং ও মাদকসেবী চক্র আমাদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এ সময় তারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় তিন নারী এবং আমিসহ ছয়-সাতজন তাদের হামলায় আহত হই। আমাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে হামলা-ভাঙচুরের ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম