নিখোঁজের দুদিন পর
বোয়ালমারীতে পাটখেতে মিলল যুবকের লাশ
Advertisement
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বোয়ালমারীতে নিখোঁজের দুদিন পর পাটখেত থেকে তৌহিদুল ইসলাম মিয়া নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটিপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল একই এলাকার মৃত আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে। জানা যায়, জাহাজে লস্করের কাজ করত তৌহিদুল। গত রমজানে অসুস্থ হয়ে পড়লে বাড়ি চলে আসেন তিনি। তার সাইপ্রাস যাওয়ার কথা ছিল। ঈদের পর ভ্রমণের জন্য কুয়াকাটা গিয়েছিলেন তৌহিদুল। সোমবার ভ্রমণ শেষে সকালে বাড়ি ফেরেন তৌহিদুল। ওইদিন সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ সময় তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়। নিহতের বড় বোন চামেলি বেগম বলেন, তৌহিদ ওই সন্ধ্যায় চাচাতো ভাই ইকবাল, আকবর ও জয়দেবপুর গ্রামের বন্ধু সুমনের সঙ্গে বের হন। পরে তারা বাড়ির পাশের একটি পাটখেতে মাদক সেবন করেন বলে জানতে পেরেছি। মাদকসেবন কেন্দ্র করেই তৌহিদকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এসআই মিন্টু লস্কর জানান, প্রাথমিকভাবে লাশের মাথায় আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা গেছে।
