সাবরেজিস্ট্রি অফিসের দুর্নীতির প্রতিবাদ
ধামরাইয়ে দলিল লেখকদের হামলা
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোনোক্রমেই বন্ধ হচ্ছে না ঢাকার ধামরাইয়ের কালামপুর সাবরেজিস্ট্রি অফিসের ঘুস দুর্নীতি ও অনিয়ম। সেবা গ্রহীতা ও দলিল লেখকগণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে। প্রতিবাদে দলিল লেখকগণ সাব রেজিস্ট্রি অফিসের ভেতরে হামলা চালিয়ে সিনিয়র এক নকলনবিশকে পিটুনি দিয়েছে। সাব রেজিস্ট্রার নাজমুল হোসেনের সামনে এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে।
এ নিয়ে সিনিয়র নকলনবিশ আব্দুল মান্নান বলেন, ভুল বুঝাবুঝির একপর্যায়ে দলিল লেখক মোহাম্মদ দুলাল হোসেন আমার ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে আঘাত করে। এ ঘটনায় ধামরাই থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সাব রেজিস্ট্রার নাজমুল হোসেন বলেন, আমি কারও কাছ থেকে একটি টাকাও ঘুস গ্রহণ করি না। আমার অফিস সম্পূর্ণরূপে ঘুস দুর্নীতিমুক্ত। আমি সবাইকে ঘুস দুর্নীতি থেকে দূরে থাকতে বলেছি।
