নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫, ১৪৪ ধারা জারি
Advertisement
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব ভুইয়া ও শওকত আলী মাস্টার মধ্যে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয় ও ৩টি দোকানের মালামাল লুট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খারুয়া বাজার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খারুয়া বাজারের পাশের ৯ শতাংশ জমির ক্রয়-বিক্রয়ের পরবর্তী সময়ে রাস্তার পজিশনের জায়গা নিয়ে বিরোধের জেরে আব্দুর রউফ ও শওকত আলীর দুপক্ষের লোকজনের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ধাওয়া-পালটা ধাওয়া ও মারামারিতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারের শওকত আলীর মাস্টারের ১টি ফার্নিচারের দোকান, লিয়াকত আলীর ১টি রড-সিমেন্টের দোকান এবং আব্দুর রবের ১টি মুদির দোকানে লুটপাট চালানো হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম।
