Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লালমোহনে কিশোর গ্যাং

পিটিয়ে হাত ভাঙল যুবকের, গ্রেফতার করায় ফের হামলা

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালমোহনের বদরপুর ইউনিয়নে কলেজছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাং। এ ঘটনায় পুলিশ আসামিকে গ্রেফতার করায় মব সৃষ্টি করে বাদীর পরিবারের দুই অতিথিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে বদরপুর ইউনিয়নের লাঠিয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকালে কলেজছাত্র সালমান লাঠিয়াল বাজারে তার চাচা আনোয়ার মীরের বাসার সামনে খেলা দেখতে যায়। এ সময় প্রতিবেশী ইমন জমাদার এবং স্থানীয় জয়নাল জমাদারের নেতৃত্বে কয়েকজন এসে এলোপাতাড়ি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে সালমানের দুই হাত ভেঙে দেয়। পরে বরিশালে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সালমানের বাবা বাদল হোসেন মীর মামলা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম