Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গৌরনদীতে প্রবাসীর ওপর হামলা

প্রতিবাদে টরকী বন্দরে ধর্মঘট

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গৌরনদীতে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে দোকানপাট বন্ধ করে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ হয়েছে। টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীরা জানান, দাবি করা ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী রেজাউল শিকদার মঙ্গলবার রাতে ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের ওপর হামলা চালায়।

অভিযুক্ত দোকান মালিক রেজাউল শিকদার বলেন, ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছ থেকে অগ্রিম ১০ লাখ টাকা নিয়ে আমার ২টি দোকানঘর তাদের ভাড়া দেই। অগ্রিম আরও পাঁচ লাখ টাকা আমাকে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা এক লাখ ২৫ হাজার টাকা দেয়। অগ্রিম ১৫ লাখ টাকা ও বার্ষিক দেড় লাখ টাকা ভাড়া দেওয়ার জন্য ভাড়াটিয়া ঠিক করি। এ খবর পেয়ে মঙ্গলবার রাতে ফোন করে আমাকে ভাড়াটিয়া শিশির রাহা দোকানে ডেকে নিয়ে আমার সঙ্গে বাগ্বিতণ্ডা বাধায়। এক পর্যায়ে শিশির রাহা ও আমার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম