অপহরণের ভিডিও ভাইরাল
তিতাসে দুই লাখ টাকায় মুক্ত যুবলীগ নেতা
Advertisement
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিতাসের মজিদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রহুল আমিনকে দিনদুপুরে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ১১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, যুবলীগ নেতা রুহুল আমিনকে ৪-৫ যুবক টি-শার্টের কলার এবং প্যান্ট ধরে টানাহেঁচড়া করে নিয়ে যাচ্ছে। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘আপনি আমার সঙ্গে আইয়েন কেউ মারতো না।’ রুহুল আমিন বলেন, ‘২ জুন বেলা ১টার দিকে আমি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে যাই। কাজ শেষ করে ঘণ্টাখানেক পর বের হয়ে হাসপাতালের গেটে সরকার ফার্মেসির সামনে পৌঁছলে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের বন্দর আলীর ছেলে কালু মিয়াসহ অজ্ঞাত ৮-১০ জন আমাকে আটকে কেউ টি-শার্টের কলার ধরে, কেউ প্যান্ট ধরে টানাহেঁচড়া করে মারতে মারতে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে আমার সঙ্গে থাকা নগদ আট হাজার ৫০০ টাকা এবং বিকাশে থাকা তিন হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। পরে আমার ব্যবহৃত ফোন দিয়ে স্ত্রী হাসি আক্তারকে কল করে বলে, ১০ লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে। পরে স্ত্রী দুই লাখ টাকা জোগাড় করে দক্ষিণ পেন্নাই মোল্লা বাড়ি সংলগ্ন খামার জঙ্গল বাড়িতে গিয়ে তাদের দিয়ে আমাকে ছাড়িয়ে আনেন।’
