Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মীরসরাইয়ে ভ্রাতৃবধূর ছোড়া পাথরে প্রাণ হারালেন ভাসুর

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মীরসরাইয়ের ১২নং খৈয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া বাজারসংলগ্ন বাড়িতে চাচাতো ছোট ভাইয়ের বউয়ের ছুড়ে মারা পাথর বুকে লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান ভাসুর সিএনজিচালক আবুল হোসেন জাফর (৫০)। বৃহস্পতিবার দুপুর ২টায় এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, সকালবেলা তার ছেলে ইমনের সঙ্গে চাচাতো দেবরের ছেলে রায়হানের ছক্কা খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। সেই ঝগড়ার রেশ ধরে ওরা আমার দুই ছেলে ইমন ও প্রতিবন্ধী শাহাদাতের ওপর চড়াও হয়। দুপুরে আমার স্বামী বাড়িতে এলে রায়হান তার জেঠাকে দা নিয়ে কোপাতে আসে। আর আমার জা তারা বেগম একটি বড় আকারের পাথর আমার স্বামীর দিকে ছুঁড়ে মারে। কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যায়। পার্শ^বর্তী হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে এলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম