নাটোরে ফুচকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ
কারাগারে লম্পট
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ধর্ষক শরিফুলের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার নাটোর শহরে এসে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিশুর এলাকাবাসী। এমন ঘটনায় শিশুটিকে দেখতে ও তার চিকিৎসার খবর নিতে নাটোর আধুনিক সদর হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার শরীফুল হক, নাটোর
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম। স্থানীয়রা জানান, মদনহাট এলাকার আব্বাস আলীর ছেলে শরিকুল ইসলাম মঙ্গলবার বিকালে শিশুটিকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টার খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে জবাই করে মেরে ফেলার ভয় দেখায় ফুচকা বিক্রেতা শরিফুল। কিন্তু শিশুটির অস্বাভাবিক আচরণে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। পরের দিন বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এ ঘটনাটি বুধবার সন্ধ্যায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতে অভিযুক্ত শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে বের করে এনে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। শিশুটির মা বাদী হয়ে শরিফুল ইসলামকে আসামি করে নাটোর সদর থানায় এ ঘটনায় মামলার করেন। এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
