বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণ কিশোরীকে
মাধবদীতে আটক ১
Advertisement
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক টেক্সটাইল মিলের কিশোর বয়সী নারী শ্রমিক পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০টায় মাধবদীর পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহাবুব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগীর পিতা বাদী হয়ে দুজনকে আসামি করে বৃহস্পতিবার মাধবদী থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, গ্রেফতার মাহাবুব পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। অপর অভিযুক্ত মোশাররফ মিয়া একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বুধবার রাত সাড়ে ১০টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ তাকে ‘কথা আছে’ বলে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফ ও মাহাবুব মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মোশাররফ পালিয়ে যায়। তবে মাহাবুবকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। ভুক্তভোগী অভিযোগ করেন, ধর্ষণের পর তার মোবাইল ফোন রেখে দিয়ে টাকা দাবি করা হয়। পরে তিনি বাড়ি থেকে দুই হাজার টাকা এনে দিলে মোবাইল ফেরত দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে তিনি জানান।
