Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হবিগঞ্জে নারীকে অ্যাসিডে ঝলসে দিল সাবেক স্বামী

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে একটি কোম্পানির শ্রমিকের মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দিয়েছে তার প্রাক্তন স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত উজ্জলকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সাথে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় রুবিনার। বিয়ের পর তাদের ২টি সন্তান জন্ম নেয়। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয়। শেষ পর্যন্ত ৬ মাস পূর্বে উজ্জলকে তালাক দেন রুবিনা। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। এর পরও রুবিনার পিছু ছাড়েননি উজ্জল। বিভিন্ন সময়ে রাস্তাঘাটে আসা যাওয়ার পথে এবং তার কর্মস্থলে গিয়েও রুবিনাকে বিরক্ত করতেন বলে তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে রুবিনা কোম্পানি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরতলির বহুলা এলাকায় বাড়ির পাশে পৌঁছলে উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করেন। তখন রুবিনা চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম