Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মোরেলগঞ্জে হামলায় নারী ও ছাত্রসসহ আহত ৫

জড়িতদের শাস্তির দাবি

Advertisement

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও কলেজছাত্রসহ ৫ জন আহত হয়েছেন। নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-আবু মুসা হাওলাদার, তার স্ত্রী সালমা বেগম, সালমার ভাই আলম খলিফা এবং তার ছেলে কলেজছাত্র রাকিবুল ইসলাম খলিফা। এ ঘটনায় ৬ জনের নামে বৃহস্পতিবার মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আসামিরা হলেন-ছালেহ আহম্মদ গাজী, মেহেদী গাজী, রফিকুল গাজী, পাখি বেগম, তামান্না আক্তার ও হুমায়ুন গাজী। এজহারে বলা হয়েছে, আবু মুসা হাওলাদার তার কবলাকৃত সম্পত্তিতে বাড়ি করে দীর্ঘদিন বসবাস করে আসছেন। ওই জমি নিজেদের দাবি করে হুমকি-ধমকি ও হয়রানি করে আসছে ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন। বুধবার সকালে আবু মুসা তার স্ত্রী বাড়িতে বেড়া দিচ্ছিলেন। এ সময় ছালেহ আহম্মদ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সালমা বেগমের স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরও কুপিয়ে জখম করে। ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম