ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাঙ্গায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতির নির্মাণাধীন ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ময়না বেগম ও তার স্বামী আয়নালের কর্মকাণ্ডে এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে। সন্ধ্যা হলেই তাদের বাড়িতে মাদকাসক্ত যুবকদের লাইন ধরে যায়। তাই ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
