Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবময় অর্জনে ব্রাহ্মণপাড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত হন ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাহমুদা জাহান বলেন, এই অর্জন আমার একার নয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম