পাঁচ শতাধিক লগি-বৈঠা উদ্ধার
নগরকান্দা ও কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দহিসারা গ্রামের বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে এসব লগি-বইঠা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজনের খবর ছড়িয়ে পড়ার পর ওই মিছিলে হামলার উদ্দেশে লগি-বৈঠা মজুত করা হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়।
পাশাপাশি বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে আ.লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে তৈরি করা তিন শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কারিগর জসিম মিয়াকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া নতুন বাজারে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়। আটক জসিম কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের শিরু মিয়ার ছেলে। জানা গেছে, আ.লীগের পক্ষ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য লগি-বৈঠা তৈরির অর্ডার দেওয়া হয়। সঞ্জু মিয়া নামের এক ব্যক্তির দেওয়া অর্ডার অনুযায়ী কাঠমিস্ত্রি জসিম সেগুলো তৈরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার এবং জসিম মিয়াকে আটক করে পুলিশ।
