Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সীমানা নির্ধারণ না করেই বাসিয়া নদী পুনঃখনন

Icon

আশিক আলী, বিশ্বনাথ (সিলেট)

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সীমানা নির্ধারণ ও দখলমুক্ত না করেই শুরু হয়েছে বাসিয়া নদী পুনঃখননের কাজ! সীমানা নির্ধারণ না করে ভরাট হওয়া এই নদী যেমন আছে তেমন অবস্থাতেই সম্প্রতি সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে পুনঃখনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চলছে আলোচনা সমালোচনা। সাড়ে ৪০ কিলোমিটার দৈর্ঘ্য আর ১০৯ ফুট প্রশস্তের নদীটি এখন প্রায় অর্ধেক প্রশস্তে নেমে এসেছে। তাই সীমানা নির্ধারণ না করে পুনঃখনন হলে, একসময়ের খরস্রোতা এই নদীটি খালে পরিণত হয়ে যাবে। আর এতে উদ্দেশ্য সফল হবে দখলদারদের রাজত্ব। ভবিষ্যতে কমবে ছোট-বড় প্রজাতির মাছের প্রজননক্ষেত্র। কপাল পুড়বে সিলেট সদর উপজেলার সুরমা নদী থেকে শুরু করে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর ও জগন্নাথপুরসহ ৫টি উপজেলার ৩ লাখ ৪০ হাজার কৃষকের। বন্ধ হবে ২০ হাজার হেক্টর এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা। আর ৫ হাজার একর জমিতে ৮ হাজার টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হবেন কৃষকরা। অনেকের ধারণা সিলেটের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সরকারের তালিকাভুক্ত দখলদারদের সিন্ডিকেটের কারণে নদীর সীমানা নির্ধারণ না করেই খনন কাজ শুরু করা হয়েছে। নদীটি দখলে আর ভরাটে বিলীন হয়ে গেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নটাই হারিয়ে যাবে। ১৯৭৭ সালে এই নদীটি খনন কাজের উদ্বোধন করেন জিয়াউর রহমান নিজে। আর ২ মে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এই নদী পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন জিয়াউর রহমানের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী পারে পূর্বদর্শা গ্রামের বাসিন্দা ও সিলেট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া বলেন, তিনি সীমানা নির্ধারণ নিয়ে সিলেটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে আলাপ করেছেন। এই কর্মকর্তা তাকে বলেন যে সীমানা নির্ধারণের বিষয়টি অনেক জটিল। তাই পানি প্রবাহের জন্য আপাতত এই খনন কাজটি শুরু করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কাজের তদারকি কর্মকর্তা (এসও) জাহাঙ্গীর সেলিম বলেন, এখনও নদীর মূল সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই খনন কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অপশক্তি রুখে দেওয়ার প্রত্যয়

অপশক্তি রুখে দেওয়ার প্রত্যয়

সীমানা নির্ধারণ না করেই বাসিয়া নদী পুনঃখনন

সীমানা নির্ধারণ না করেই বাসিয়া নদী পুনঃখনন

শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

পাঁচ শতাধিক লগি-বৈঠা উদ্ধার

পাঁচ শতাধিক লগি-বৈঠা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম