অপশক্তি রুখে দেওয়ার প্রত্যয়
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হাসপাতাল, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, হত্যা ও নাশকতাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা চব্বিশে ছাত্র-জনতার বিপ্লবে পরাজিত অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : টাঙ্গাইলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। ঢাকার নবাবগঞ্জে যুবদলের আহ্বায়ক পবন মাহমুদ ও সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিনের নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আউয়াল হোসেন, মুজাহিদ খান, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। গফরগাঁওয়ে এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। মধুপুরে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, পৌর সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সম্পাদক খন্দকার মোতালিব। মাধবপুরে বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি সৈয়দ মো. জাবেদ, শহিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল বাবুল। বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি। যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি তসলিম চৌধুরী এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস?্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে মহড়া দেওয়া হয়। মুন্সীগঞ্জে বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ ইসরাফিল, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল, সদস্য সচিব মেহেদী হাসান। চট্টগ্রামে সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল। ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকাসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মো. আসলাম মিয়া। বান্দরবানে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস। পরশুরামে বিএনপির আহ্বায়ক আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ। জয়পুরহাটে জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা বিএনপির সাবেক সম্পাদক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ। নাটোরে জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। বক্তব্য দেন, সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চল। বিয়ানীবাজারে মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন। চন্দনাইশে সংসদ-সদস্য জসিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এমএ হাশেম রাজু। গোয়ালন্দে সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। বক্তব্য দেন বিএনপির সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর সভাপতি আবুল কাশেম মণ্ডল। মতলবে সমাবেশে বক্তব্য দেন সংসদ-সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। দাগনভূঞায় ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন পারজেলের নেতৃত্বে মশাল মিছিল করেছে ছাত্রদল। গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেবে। উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কারারুদ্ধ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, গাছা থানা তাঁতী দলের সভাপতি ওসমান গনি, পুবাইল থানা তাঁতী দলের সভাপতি আব্দুল হাই। এদিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল টঙ্গী সেনাকল্যাণে ভবনের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, আনারকলিসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসমাইল সিকদার বসু, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, মোহাম্মদ আজাদ, শাহ আলম, মোহাম্মদ শামীম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলকাস, নুর উদ্দিন অপু প্রমুখ।
