শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
রাণীনগরে পুকুরে ডুবল শিশু
বান্দরবান ও রাণীনগর প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে পর্যটন স্পট শৈলপ্রপাত ঝরনায় বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া মিসকাত নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৬ জন শিক্ষার্থী বন্ধু-বান্ধব সহপাঠীরা মিলে পর্যটন স্পট শৈলপ্রপাত ঝর্ণায় ভ্রমণে যান। পরে শৈলপ্রপাতের পার্শ্ববর্তী আরেকটি ঝর্ণায় গোসল শেষে ফেরার সময় সবাই উপরে চলে আসলেও মিসকাতকে খোঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোঁজের একদিন পর ঝর্ণা থেকে মিসকাতের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। এদিকে নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রোজা মনি নামে এক শিশু মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোজা মনি ওই গ্রামের আলামিনের মেয়ে।
